ঢাকা, শুক্রবার, ২০ নভেম্বর, ২০২৬

জামালপুরের ইউনিয়ন আ. লীগের সভাপতিকে চূড়ান্ত ব‌হিষ্কারের দাবিতে বিক্ষোভ মিছিল

জামালপুরের বকশীগঞ্জে নিলক্ষিয়া ইউনিয়ন আ. লীগের সভাপতি সাইফুল ইসলাম খোকা‌কে দল থে‌কে চূড়ান্ত ব‌হিষ্কারের দাবি‌তে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে ইউনিয়ন আ. লীগ।


বৃহস্পতিবার (২৭অক্টোবর) দুপুরে বাংলাদেশ আ'লীগ নিলক্ষিয়া ইউনিয়ন শাখা ও সকল সহযোগী সংগঠনের আয়োজনে এক বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটির বাজার প্রদর্ক্ষিণ শেষে নিলক্ষিয়া পাবলিক কলেজ মাঠে সমাবেশের আয়োজন করা হয়।


এ সময় বক্তব্য রাখেন নিলক্ষিয়া ইউনিয়ন আ. লীগের সাধারণ সম্পাদক মোফাজ্জল হক মিষ্টার, নিলক্ষিয়া ইউনিয়ন যুবলীগের যুগ্মআহ্বায়ক লাবলু সরকার, ইউনিয়ন সেচ্ছেসেবক লীগের সভাপতি শাহিন মিয়া ও ৭নং ওয়ার্ড আ'লীগের সভাপতি হুমায়ন প্রমূখ।


এ সময় বক্তারা অবিলম্বে নিলক্ষিয়া ইউনিয়ন আ'লীগের সভাপতি সাইফুল ইসলাম খোকাকে চুড়ান্ত ব‌হিস্কা‌রের দাবি জানান।


উল্লেখ্য, বুধবার রাতে দলীয় শৃঙ্খলা ভঙ্গের দায়ে নিলক্ষিয়া ইউনিয়ন আ. লীগের সভাপতি সাইফুল ইসলাম খোকাকে সাময়িকভাবে বহিষ্কার করেছেন উপজেলা আ. লীগ। 

ads
ads
ads

Our Facebook Page

↑